Author: রেডিও বার্তা ডেস্ক

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এই নোটিশ প্রদান করেন। নাহিদ ইসলামকে দেওয়া নোটিশে বলা হয়, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি ও ঢাকা-১১ উল্লেখপূর্বক “দেশ সংস্কারের গণভোট, হ্যাঁ এর পক্ষে থাকুন” স্লোগান-সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি।‘সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮…

Read More

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যদের প্রতিনিধি দল। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে এতে অংশ নেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার এবং রফিকুল ইসলাম খান। এসময় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৈঠকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

Read More

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘এখন দল থেকে সকাল-বিকেল টেলিফোন করে। বলে আসুন মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন।’ তিনি বলেন, আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন, আরও কিছুর বিনিময়ে আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়ার ভালোবাসা, আশ্রয়ে, সহযোগিতায় আমি এতদূর এসেছি। তিনি হাসপাতালে যাওয়ার আগে ২৩ নভেম্বর আমার মনোনয়ন কেন দেওয়া হয়নি জানতে চেয়েছেন। আমার মা (খালেদা জিয়া) মারা যাওয়ার পর আমাকে…

Read More

দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল সফরের প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, বুধবার (১৪ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এ সময় চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, গুলশান কার্যালয়ে বৈঠকের সময় চেয়ারম্যান নিজেই…

Read More

দীর্ঘ নাটকীয়তা ও আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সঙ্গে থাকা বা না থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদিও এই বৈঠকে ছিলেন না দলটির আমীর মুফতী রেজাউল করীম। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এই সিদ্ধান্তের ঘোষণার সময়ও তিনি ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে যখন রাজধানীর আইডিইবি মিলনায়তনে জামায়াত-নেতৃত্বাধীন জোটের আসন ঘোষণার সংবাদ সম্মেলন চলছিল, তখন ইসলামী আন্দোলনের আমীর মুফতী রেজাউল করীম (চরমোনাই পীর) ঢাকাতেই অবস্থান করছিলেন। ওই সংবাদ সম্মেলনের পরপরই তিনি গভীর রাতে…

Read More

সবার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি এ কথা লিখেন। জামায়াত আমির পোস্টে লিখেছেন, ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন। পোস্টে তিনি আরো লেখেন, অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তা’আলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ। এদিকে তার পোস্টে ১ ঘণ্টায় এ ১৪ হাজারের বেশি কমেন্ট পড়েছে। শেয়ার হয়েছে ৪ হাজারের বেশি। খালিদ সাইফুল্লাহ মহিউদ্দিন নামের একজন কমেন্টে লিখেছেন, অনেকেই খুশি হয়েছেন। কিন্তু দু’পক্ষই ক্ষতিগ্রস্ত। লাভবান তৃতীয় পক্ষ। এ জীবনে…

Read More

রাজধানী ঢাকার আকাশ আজ সাময়িকভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি রাতের তাপমাত্রায় সামান্য কমতির সম্ভাবনাও রয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। এ সময় রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। অন্যদিকে, সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে…

Read More

আসন বণ্টন নিয়ে মাসখানেকের টানাপোড়েনের পর চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে ছাড়াই ২৫৩ আসনে নির্বাচনী ঐক্য করেছে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০ দল। সমঝোতায় জামায়াতকে ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিশ ২০, খেলাফত মজলিশ ১০, এবি পার্টি ৩, এলডিপি ৭, বিডিপি ২ ও নেজামে ইসলাম পার্টিকে ২ আসন ছাড়া হয়। বাকি ৪৭টি আসন রাখা হয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের জন্য। তবে চরমোনাই পীর জোটে না এলে এসব আসনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী। ইসলামী আন্দোলন বৃহস্পতিবার দুপুরে জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক এবং রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন বর্জন করলেও, দলটির জন্য ৪৭ আসন ফাঁকা রাখা হয়েছে।শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ…

Read More

ভেঙে গেল ১১ দল, বেরিয়ে গেল চরমোনাই পীর, একক নির্বাচনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে সংগঠনটির নিজ কার্যালয়ে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। গাজী আতাউর রহমান বলেন, ২৬৮ আসনে একক নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামের নীতি আদর্শের ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব। ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে পবিত্র ইবাদত মনে করেন দলের নেতাকর্মীরা। তাই আমাদের কোনো হতাশা নেই। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য ইসলামপন্থীদের ভোটের ওয়ান বক্স পলিসি ঘোষণা গিয়েছিলেন পীর সাহেব চরমোনাই। ইসলাম প্রতিষ্ঠার জন্য ও ইসলামি আদর্শ বাস্তবায়নের জন্য কেউ কেউ রাজনৈতিক…

Read More

বাংলাদেশের সমসাময়িক ক্রিকেট নিয়ে অনেকেই বলছেন, বিসিবিতে এখন ক্রিকেট ছাড়া বাকিসবই হচ্ছে। মূলত এমন পরিস্থিতির সূত্রপাত হয় আইপিএল থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই। তারপর একের পর ঘটনায় টালমাটাল দেশের ক্রিকেট। ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড পরিচালকদের নানা ধরনের মন্তব্যের কারণে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। এবার ক্রিকেটারদের নিয়ে কথা বলে নতুন করে আলোচনার পালে হাওয়া দিলেন বিসিবির বোর্ড পরিচালক আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ। সেই পোস্টে আসিফপত্নী লেখেন, ‘বিপিএল খেলা বর্জনকারী খেলোয়াড়রা যদি আন্তর্জাতিক খেলোয়াড় হয় তাদেরকেও বিসিবি’র উচিত হবে জাতীয় টিম থেকে বহিষ্কার করা। নতুন বহু খেলোয়াড় রয়েছে যারা ইনশাআল্লাহ জাতীয় দলে সুযোগ পেলে দেশের জন্য…

Read More