প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যদের প্রতিনিধি দল।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে এতে অংশ নেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার এবং রফিকুল ইসলাম খান।
এসময় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৈঠকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
ক্যারিয়ার গড়ার
সেরা সুযোগ
সেরা সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি
Radio Barta Hiring
আমরা সংবাদকর্মী খুঁজছি
বিভাগীয় প্রধান
জেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
স্টাফ রিপোর্টার
প্রবাসী প্রতিনিধি
মোজো রিপোর্টার
জীবনবৃত্তান্ত পাঠান এখানে:
radiobartaonline@gmail.com
আবেদন করুন
