Author: রেডিও বার্তা ডেস্ক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি–সম্পর্কিত চলমান প্রক্রিয়া নিয়ে করা রিট খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেওয়ার পর এনসিটি পরিচালনায় চুক্তি–সম্পর্কিত পুরো প্রক্রিয়ায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করে রিট আবেদনকারী পক্ষ। শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ দেন। রিট আবেদনকারীর জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের পর চুক্তিপ্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়। আদালত নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন। যেহেতু বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন, সে ক্ষেত্রে সরকারের এ…

Read More

সাংবাদিক দম্পতি সাগর-রুনির মতো কতবার যে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিচার পেছাবে, তা আল্লাহই ভালো জানেন বলে মন্তব্য করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাবেয়া ইসলাম সম্পা লিখেছেন, ‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি-?’ আমাদের বাংলাদেশে আমরা যারা বিচারের জন্য লড়াই করি তাদের লাইফটাইম প্রশ্ন এইটা!’ তিনি আরও লিখেছেন, ‘ইতিহাস দেখলে আমরা না পেয়েছি সাগর-রুনি হত্যার বিচার, না পেয়েছি আবরার ফাহাদের বিচার আর এখন শুরু হচ্ছে শহীদ ওসমান হাদির। কত বার যে…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন এমন একটি নির্বাচন হয়, যা ভবিষ্যতে নির্বাচনের ক্ষেত্রে আদর্শ তৈরি করবে। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসলে নির্বাচন কমিশনকে সাহায্য করব, এটাই আমাদের কাজ। জাতির জন্য এটা বড় এক চ্যালেঞ্জ, যা আমাদের নিতে হবে এবং এই বিশাল কাজটি শেষ করে তাকে ঐতিহাসিক অর্জন হিসেবে দাঁড় করাতে হবে। তিনি বলেন, নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগী…

Read More

ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত আইসিসি বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছে আইসিসি। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিসিবি আগেই ভারতে দল না পাঠানোর অবস্থান তুলে ধরলে বিষয়টি আইসিসির বোর্ডসভায় ভোটাভুটিতে ওঠে। সভায় ভোটের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে তা কার্যকর করার আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মতামত জানাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ক্রিকইনফো। ক্রিকইনফোর খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশ যদি শেষ…

Read More

৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২৬৩ জন ও স্বতন্ত্র ১৬২ প্রার্থী রয়েছেন। অর্থাৎ আপিলে সমাধান পেয়েছেন বাদ পড়া প্রার্থীর প্রায় ৫৯ শতাংশ। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিলে বৈধ বিবেচিত প্রার্থীর সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়েছে। তবে বিএনপি ও তার জোটের বিকল্প প্রার্থী না থাকায় আপাতত দুটি আসন দলটির প্রার্থীশূন্য রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার। বুধবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে ইসি। ওই দিন থেকে শুরু হবে প্রচার-প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট। এর আগে রোববার শেষ হওয়া ইসির ৯ দিনের আপিল শুনানিতে বাছাইয়ে বাদ পড়া ৮২ ঋণখেলাপির বেশির ভাগ প্রার্থিতা ফিরে…

Read More

এর আগে, নির্বাচন নিয়ে আসন ভাগাভাগিতে সমঝোতা না হওয়ায় গত শুক্রবার জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিন দিনের মাথায় জামায়াতের পক্ষ থেকে ফয়জুল করীমের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা এল।বরিশাল-৫ আসন থেকে জামায়াতে ইসলামী দল বা জোট থেকে কোনো প্রার্থী দিবে না বলে জানিয়েছেন। বরিশাল এ আসনটি ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের জন্য ছেড়ে দিয়েছে বলে জানান জামায়াত। রোববার ( ১৮ জানুয়ারি) রাতে যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ তথ্য জানান। তবে…

Read More

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে সেখানে উপস্থিত ছিলেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহদী আমিন এবং বিএনপির চেয়ারম্যানের প্রেসসচিব সালেহ শিবলী।

Read More

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ার পর বলেছেন, আশা হারাবেন না। এটা এখানেই শেষ নয়, এটা একটি আইনি প্রক্রিয়ার অংশ মাত্র। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে তিনি এ বক্তব্য শেয়ার করেন। সেখানে তিনি আরো বলেন, আজ নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত এসেছে, সেটাই চূড়ান্ত নয়। আমাদের মামলা এখন উচ্চ আদালতের বিবেচনায় রয়েছে, এবং মামলার মেরিটের ওপরই সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে এবং আমাদের মনোনয়ন পুনর্বহাল হবে।ধৈর্য রাখুন, ঐক্যবদ্ধ থাকুন। ষড়যন্ত্রের সামনে মাথা নত নয় আইনের পথেই আমরা এগোবো। সত্যের শক্তি আমাদের সঙ্গেই…

Read More

জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য রোববার (১৮ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত চট্টগ্রাম নগরীর বেশকিছু এলাকায় ৭ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে বলা হয়, জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নকাজের জন্য রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৩ দিন চট্টগ্রাম নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও উল্লেখিত সময়ে বনানী আবাসিক এলাকা, গরীবে নেওয়াজ আবাসিক এলাকা, শহিদ নগর, সবুর আবাসিক এলাকা, রূপনগর আবাসিক এলাকা, আশেকানে আউলিয়ার ডিগ্রি কলেজ এলাকা, সংগীত সিনেমা রোড থেকে জাঙ্গালপাড়া, ওয়াজেদীয়া…

Read More

নির্বাচনের আর বাকি ২৪ দিন। এরমধ্যে একের পর এক অভিযোগে জেরবার বিএনপি প্রার্থীরা। এবার দ্বৈত নাগরিকত্বের অভিযোগ উঠলো ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে। দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর পাসপোর্ট ব্যবহার করেন এম এ কাইয়ুম বলে অভিযোগ উঠেছে। এর আগে ২০২৪ সালের জানুয়ারি মাসে মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেফতার হন। তখন তার স্ত্রীর দাবি অনুযায়ী কাইয়ুম ‘সেকেন্ড হোম’ ক্যাটেগরিতে মালয়েশিয়ায় ছিলেন। কিন্তু তিনি দ্বৈত নাগরিকত্ব কিংবা সেকেন্ড হোম বিষয়ে কোনো তথ্য হলফনামায় উল্লেখ করেননি। যা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্য কোনো দেশের নাগরিক হলে কেউ সংসদ নির্বাচন করতে পারবেন না। সংবিধানের পঞ্চম ভাগের আইনসভার ১ম পরিচ্ছেদে এ…

Read More