রাজধানী ঢাকার আকাশ আজ সাময়িকভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি রাতের তাপমাত্রায় সামান্য কমতির সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। এ সময় রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
অন্যদিকে, সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে
সেরা সুযোগ
